রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

হবিগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে নিহত ৪, আহত ৮

মো. নজরুল ইসলাম খান / ৫৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি: দুর্ঘটনায় পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আটজন আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাৎক্ষণিকভাবে হতাহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।

উপজেলার বাখরনগর নামক স্থানে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বাখরনগর নামক স্থানে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং আটজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন পুরুষ এবং দু’জন নারী। এ ছাড়া আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. আবুল বাশার। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া এ ঘটনায় আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিকআপ চালকের অবস্থা গুরুতর।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..