রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

হবিগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু 

মো. নজরুল ইসলাম খান / ৪৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের আজমিরীগঞ্জের শিবপাশা হাওরে ধান কাটার সময়ে বজ্রপাতে ২ শ্রমিক নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। এছাড়া জেলার নবীগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (২২), একই এলাকার কফিল উদ্দিন (৪৫) এবং নবীগঞ্জ উপজেলার ৪ নং দিঘলবাগ ইউনিয়নের বনকাদিপুর গ্রামের হিরু মিয়ার ছেলে শাহ আলম।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ১৬ এপ্রিল বুধবার দুপুরে একদল শ্রমিক জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা হাওরে ধান কাটছিল। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত সৃষ্টি হলে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হো‌সেন জানান, বনকাদিপুর গ্রামের পাশ্ববর্তী হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে শাহ আলম ঝড়বৃষ্টির কবলে পড়েন। একপর্যায়ে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়াও বানিয়াচং উপজেলায় বজ্রপাতে একটি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বহু চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে কিন্তু এরইমধ্যে একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..