শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

হরিপুরে দুই ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

সিরাজুল ইসলাম, / ২৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার হরিপুরে দুই ইট ভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছাড়পত্র না থাকার কারণে অবৈধভাবে ইট কাঠ পোড়ানোর অভিযোগে হরিপুর উপজেলার এনআইবি ও এমএ ব্রিকস ইটভাটাকে ১ লাখ টাকা করে অর্থ দন্ড করেছেন জেলা ভ্রাম্যমাণ আদালত এবং ৭ দিনের মধ্যে ইটভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন।

শুক্রবার (১৪ মার্চ ) দুপুরে উপজেলার ৫ নং হরিপুর সদর ইউনিয়নের এনআই বি ও ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের এমএ ব্রিক্স ইটভাটায় অভিযান চালিয়ে অর্থ দন্ড করা হয়। উক্ত দুই ইটভাটায় পানি ছিটিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয় এবং ৭ দিনের মধ্যে ভাটার মালিকদের ইট প্রস্তুতের কার্যক্রম বন্ধ ও ভাটা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়।

ঠাকুরগাঁও জেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পলাশ তালুকদার জানান, হরিপুরে ইটভাটা গুলোর বেশির ভাগেরই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। এসব ইটভাটা অবৈধ ভাবে ইট প্রস্তুত করছিল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এসব ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকারের পক্ষ থেকে অবৈধ এসব ইটভাটার কার্যক্রম বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে, এমনটাই জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..