রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৩১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩১ অপরাহ্ন

রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার মুশুরি বৈরাগবাড়ি এলাকার বেদখল খাল ও রেকর্ডকৃত রাস্তা উদ্ধার এবং তাদের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

২৭ জুন শনিবার রূপগঞ্জ-মুশুরি-ইছাপুরা সড়কে তারা এ বিক্ষোভ ও মানবন্ধন করেন। মানববন্ধনে ছাত্র-ছাত্রী, নারী-পুরুষসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মুশুরি বৈরাগবাড়ি মসজিদের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, রূপগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান।

সভায় বক্তব্য রাখেন, মুশুরি গ্রামের বাসিন্দা আব্দুল মতিন, আব্দুল রউফ, পারভেজ আহমেদ, মনির মুন্সী, জাকারিয়া, সুজন মিয়া, নুরুল হক, তারাজ উদ্দিন, ইসলাম উদ্দিন, লোকমান হোসেন, জুলহাস মিয়া, দিনু মিয়া, তোতা মিয়া, তরিকুল ইসলাম, গোলজার হোসেন, রিফাত আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মুশুরি বৈরাগবাড়ি এলাকার সাহাপুর-মুশুরি-বৈরাগবাড়ি খাল বেদখল হয়ে গেছে। মুশুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়-ছৈয়ালবাড়ি- বৈরাগবাড়ি সরকারি হালট গ্রামীণ রাস্তা বালি দিয়ে ভরাট করে দখলে নেওয়া হয়েছে। রূপগঞ্জ-বাঘবের সড়কের মুশুরি থেকে বৈরাগবাড়ি পর্যন্ত পাকা রাস্তার অধিকাংশই বালু দিয়ে ভরাট করে দখলে নেওয়া হয়েছে।

আবাসন প্রকল্প মুশুরি বৈরাগবাড়ি গ্রাম গিলে খাচ্ছে। জীবন দিব তবুও বসতভিটা ছাড়বো না। আবাসন প্রকল্পের গ্রাস থেকে বৈরাগবাড়িকে রক্ষা করতে হবে। আবাসন প্রকল্পের সৃষ্ট জলবদ্ধতা অবিলম্বে নিরসন করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..