শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

কোটি টাকার ভারতীয় রুপার গয়না উদ্ধার আটক- ২

মো. মানিক হোসেন / ২০৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর দায়িত্বপূর্ণ এলাকা হতে এক কোটি সাতান্ন লাখ একুশ হাজার পাঁচশত টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় রুপার অলংকার উদ্ধার করেছে বিজিবি। এবং ২ জন পাচারকারীকে আটক করেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) নাভারন মোড় থেকে এসব রুপার অলংকার উদ্ধার করা হয়।

আটকরাকৃতরা হলেন, যশোরের শার্শা থানার বাগছড়ার বাগড়ি গ্রামের মো. জাহাঙ্গীর কবির লিটন (৪৮) এবং মো. মেহেদী হাসান (২৫)। তারা সম্পর্কে বাবা-ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম জানান, দীর্ঘদিন যাবত স্বর্ণ, রুপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা অভিযান জোরদার করা হয়।

এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে যশোর জেলার শার্শা থানার অন্তর্গত নাভারণ-সাতক্ষীরা মোড় এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল সাতক্ষীরা থেকে ঢাকাগামী হামদান পরিবহন এর একটি বাস তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ছোট-বড় ৭১টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধার হওয়া প্যাকেট হতে সর্বমোট এক কোটি সাতান্ন লাখ একুশ হাজার পাঁচশত টাকা মূল্যের ৭০ কেজি ৫০০ গ্রাম ভারতীয় বিভিন্ন প্রকার রুপার অলংকার উদ্ধার করে তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা রুপার এই অলংকারগুলো ভারত হতে বাংলাদেশে পাচার করে নিয়ে এসেছেন।

আটক আসামিদেরকে শার্শা থানায় হস্তান্তর এবং উদ্ধার হওয়া অলংকারগুলো যশোর ট্রেজারী অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..