সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
জীবনের নিরাপত্তা ও জমি দখলের আবেদনে বন্দর থানায় অভিযোগ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন বন্দরে মুরগি ব্যবসায়ীর মোবাইল ও টাকা লুটে নিল ছিনতাই চক্র শাকিল ও জয়নাল বাহিনী  ফতুল্লা থানায় পারিবারিক বিরোধে সালিশে মারামারি পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ  মামার বাড়ি বেড়াতে এসে দুর্ধর্ষ চুরি করে ভাগিনা চম্পট  মদনগঞ্জ পোস্ট অফিসের বেহাল দশা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তর ইস্যুতে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল

নাহিদের নেতৃত্বেই নতুন দল এনসিপির আত্মপ্রকাশ আজ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১২৭৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার  :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করবে।

নতুন দলের আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেন। এ ছাড়াও তরুণদের এই দলের আরও কয়েকটি শীর্ষ পদের ব্যক্তিদের নাম চূড়ান্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথসভায় এসব সিদ্ধান্ত হয়।

বৈঠকে নাহিদ ইসলাম ও আখতার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় শীর্ষ দুই নেতা হিসেবে নির্বাচিত হন।

এছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদ যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাত দপ্তর সম্পাদক পদে থাকবেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদের দাবিদার একাধিক প্রার্থী।

তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা, মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুমের মধ্যে যে কেউ এই পদে আসতে পারেন।

জাতীয় নাগরিক কমিটির শীর্ষ এক নেতা বাংলানিউজকে বলেন, আজ রাতে আরেকটি সভা হতে পারে। সেখানে নেতৃত্বের বাকি বিষয়গুলো চূড়ান্ত হবে।

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সদস্য সচিব আখতার হোসেন এক ভিডিও বার্তায় বলেন, আগামীকাল ২৮ ফেব্রুয়ারি নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে পারব।

তিনি বলেন, আমরা রাজনীতিতে বাংলাদেশের স্বার্থের কথা বলেছি। ডান-বামের ও মধ্যমপন্থার কথা বলেছি। মানুষের অধিকার ও মর্যাদার কথা বলেছি। আমরা আশাবাদী, আত্মপ্রকাশ অনুষ্ঠানে সকল-ধর্ম বর্ণ লিঙ্গের মানুষের অংশগ্রহণ করবেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..