শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গনসংযোগ রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ নিখোঁজ সংবাদ বন্দর ক্লাব লিমিটেড পহেলা বৈশাখ উদযাপন তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা    

মোঃ খোরশেদ আলম / ৩৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০১:১৩ পূর্বাহ্ন

পাইকগাছা খুলনা প্রতিনিধি: “তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) সকাল ১০ টায় পাইকগাছায়  প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরসভার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা  প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীয়া মন্ত্রণালয় হতে বরাদ্দকৃত ক্রীয়া সামগ্রী পৌরসভা ও ইউনিয়নের ক্লাবে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন’র সভাপতিত্বে ও ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের জিএম জাকারিয়া’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন, খাদ্য নিয়ন্ত্রকর হাসিবুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি আহ্বায়ক মো. আসলাম পারভেজ, পৌর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, ২ নং যুগ্ম আহ্বায়ক কামাল আহমেদ নেওয়াজ, বিএনপি নেতা জিয়া নায়েব রানা সহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ক্লাবের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ সময় বক্তারা খেলাধুলার গুরুত্ব, মাদক ও অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে ক্রীড়ার ভূমিকা এবং ক্রীড়াঙ্গনে অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..