বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা অপবাদের প্রতিবাদে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মবিরতি হুঁশিয়ারি তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায়- মো. খসরুল আলম    সামন্তসেনা গ্রামে আজমলের ছেলে আব্দুল্লাহ, সন্ত্রাসী বাহিনীর হাতে গুরুতর জখম যুবসমাজ কেন মাদকাসক্ত হচ্ছে কারণ খুঁজতে মাঠপর্যায়ের অনুসন্ধান বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর  রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন  লামায় কোয়ান্টাম বৃদ্ধাশ্রমের জমির বিরোধ নিরসনে জরুরি শালিসী বৈঠক তেঁতুলিয়া সদর ইউপির প্রায় ২ কোটি ৪৬ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা উমারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিনের ইন্তেকাল 

সামন্তসেনা গ্রামে আজমলের ছেলে আব্দুল্লাহ, সন্ত্রাসী বাহিনীর হাতে গুরুতর জখম

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

মোহাম্মদ রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ২৫ জুন (বৃহস্পতিবার) রাত্রে নতুনহাট বাজারে চায়ের দোকানদার আজমলের ছেলে আব্দুল্লাহ দোকান থেকে বাড়ি ফেরার পথে সামন্তসেনা মধ্যপাড়া মসজিদ রোডে কতিপয় সন্ত্রাসীদের হাতে জখম হয়েছে। এ সময় সন্ত্রাসী বাহিনী তার মাথায় আঘাত করে পালিয়ে যাই।

 

তখন এলাকার মানুষ টের পেয়ে তাকে নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং তার চিকিৎসার ব্যবস্থা করেন। ধারণা করা হচ্ছে রামদা দিয়ে তার মাথায় কুপিয়েছে এবং হাতুরি দিয়ে আঘাত করেছে। রুপসা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আহত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

 

এ হামলাকে কেন্দ্র করে অত্র এলাকার মানুষ নতুনহাট বাজারে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় মাগরিবের নামাজের পরে বাজারের সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়। নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক এবং বর্তমান সার্চ কমিটির সদস্য মহিউদ্দিন মিন্টুর নেতৃত্বে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

 

অবস্থান কর্মসুচিতে বাজারের দোকানদার প্রতিবাদী বক্তব্য রাখেন, বাজারের ঔষুধ ব্যবসায়ী এবং বিএনপি নেতা কামরুজ্জামান তপনের সভাপতিত্বে ও বিএনপি নেতা সাজ্জাদ সরদারের সঞ্চালনায় মহিউদ্দিন মিন্টু বলেন, বর্তমান বিএনপি সরকার ও বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সন্ত্রাসী এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, আপনারা সন্ত্রাস চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন, কোন সন্ত্রাসী চাঁদাবাজি এবং মাদক ব্যবসায়ী যেন কোনো প্রকার ছাড় না পায়। আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করে বলেন, সামন্ত সেনা দেবীপুর খাজাডাঙ্গা কাজদিয়া তালতলা সহ অত্র এলাকায় আপনারা অভিযান পরিচালনা করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। যাতে করে কোন সন্ত্রাসী চাঁদাবাজি মাদক ব্যবসায়ী ছাড় না পায়। সাধারণ জনগণকে যেন আইন নিজের হাতে তুলে নিতে না হয়। এজন্য আপনারা জোর পদক্ষেপ গ্রহণ করুন।

 

এ সময় তিনি উজির ফকিরের ছেলে মিঠু ফকিরের উপর সন্ত্রাসী বাহিনীর হামলার কথা উল্লেখ করে বলেন, সাধারণ মানুষ স্বাগত জানান।

 

উক্ত অবস্থান কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বনি আমিন সোহাগ, বিএনপি নেতা কামরুজ্জামান তপন, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি সাজ্জাদ সরদার, বিএনপি নেতা কামরুল ফকির, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান, বাজার কমিটির সভাপতি ওহিদুল সর্দার, সেক্রেটারি মামুনুর রশিদ, দোকানদার মাসুদ ফকির, সিনিয়র ব্যবসায়ী সারোয়ার প্রমুখ।

 

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এলাকার সাধারণ জনগণ, বাজারের দোকানদার এবং বিভিন্ন মসজিদের ইমাম বৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..