সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

হজের অনুমোদন ছাড়া মক্কায় কেউ প্রবেশ করতে পারবে না

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৮১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ডেস্ক :  মক্কায় প্রবেশের ক্ষেত্রে নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। ফলে হজের অনুমোদন ছাড়া পবিত্র শহরটিতে কেউ প্রবেশ বা অবস্থান করতে পারবে না। চলতি মাসের শেষ থেকে এই নিয়ম কার্যকর হবে। মূলত হজের যথাযথ ব্যবস্থাপনা ও লাখ লাখ মানুষের নিরাপত্তার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদির স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৯ এপ্রিল থেকে কেবল হজের অনুমোদন আছে এমন ব্যক্তিরাই মক্কায় প্রবেশ বা অবস্থান করতে পারবে।

বলা হয়েছে, যেসব প্রবাসীর বৈধ হজের অনুমোদন থাকবে না তারা ২৩ এপ্রিল থেকে শহরটিতে প্রবেশ করতে পারবে না।

চলতি বছরের হজ মৌসুমে শৃঙ্খলা নিশ্চিতের অংশ হিসেবে শনিবার (১২ এপ্রিল) এ পদক্ষেপের কথা জানানো হয়েছে।

প্রবেশের অনুমতি শুধু সেই সব বাসিন্দাকে দেওয়া হবে যাদের জাতীয় পরিচয়পত্রে মক্কাকে তাদের আবাসস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে, বৈধ হজ পারমিটধারী ব্যক্তি ও পবিত্র স্থানের মধ্যে কাজ করার জন্য অনুমোদিত ব্যক্তিরা।

মন্ত্রণালয় ২৯ এপ্রিল থেকে সৌদি নাগরিক, জিসিসি নাগরিক ও দর্শনার্থীদের জন্য নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ পালনের অনুমোদন দেওয়া বন্ধ করেছে।

এই স্থগিতাদেশ ১০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। কর্তৃপক্ষ জোর দিয়ে জানিয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টা করলে তাকে ফিরিয়ে দেওয়া হবে এবং আইনের মুখোমুখি হতে হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..