রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

খুলনায় অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৮

মোল্লা জাহাঙ্গীর আলম / ২০৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

ভ্রাম্যমাণ প্রতিনিধি: খুলনার রূপসায় যৌথবাহিনীর অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ মো. জুনায়েদ (৫৫) ও তার সহযোগীদের গ্রেফতার করেছে।

 

আটককৃতরা হলো, খুলনা জেলার রূপসা উপজেলার মিলকি দেয়াড়ার মৃত শেখ নুরুদ্দিনের ছেলে মো. জুনায়েদ (৫৫) মো. জাহিদুজ্জামান (৪৮), মো. মোশারফ হোসেন (৪২), লুৎফর রহমানের ছেলে মো. মিজানুর (৪৩) ও আজানুর মুন্সি (৩৬) মৃত মোজাহার উদ্দীনের ছেলে জহির উদ্দীন (৩৬)।

 

২৪ এপ্রিল ভোর ৪ টায় দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের জুনায়েদের ডক ও জুনায়েদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

 

উক্ত অভিযানে গ্রেফতার সহ দেশীয় তৈরী পিস্তল ১টা, দেশীয় তৈরী পাইপগান ৪টা, দেশীয় তৈরী চাইনিজ কুড়াল ১টা, ছোট আকৃতির চাকু ১টি এবং ১টি রামদা উদ্ধার করা হয়।

 

এ তথ্য নিশ্চিত করে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, অস্ত্র উদ্ধার এবং জব্দ করে থানায় এজাহার ও জব্দতালিকা প্রস্তুতসহ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..