সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা 

কুড়িগ্রামে ফেরিওয়ালার চাকুর আঘাতে অপর ফেরিওয়ালা ক্ষুন 

রফিকুল ইসলাম রফিক / ২৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ধারের টাকা চাইতে গিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে এক ফেরিওলার চাকুর আঘাতে অপর ফেরিওয়ালার মৃত্যু হয়েছে।

নিহত ফেরিওয়ালার নাম মাহবুল হো‌সেন (৪৫)। তি‌নি পান্ডুল ইউনিয়‌নের বাবুপাড়া এলাকার বানু শে‌খের ছে‌লে।

অভিযুক্ত‌ ফেরিওয়ালা আলেপ উদ্দিন (৫০) একই এলাকার কুড়ারপার গ্রা‌মের আছম উদ্দি‌নের ছে‌লে।

রোববার (২৭ এপ্রিল) দুপু‌রে উপ‌জেলার পান্ডুল ইউনিয়‌নের কুড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, মাহবুল হো‌সেন ও আলেপ উদ্দিন উভয় ফেরিওয়ালা। মাহবুল হোসেন মসলা‌ এবং আলেপ উদ্দিন ঝালমু‌ড়ি ফেরি করে বিক্রি করেন। এর এক পর্যায়ে উভয়ের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠে। একদিন আলেপ উদ্দি‌নের কা‌ছে টাকা ধার নেন মাহবূল। উক্ত ধারের টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় রোববার আলেপ উদ্দি‌নের বা‌ড়ির সাম‌নে দি‌য়ে মাহবু‌ল যাওয়ার প‌থে তার পথ‌রোধ করে। এসময় পাওনা টাকা নিয়ে উভ‌য়ের ম‌ধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আলে‌প তার হা‌তে থাকা চাকু দি‌য়ে মাহবুলকে আঘাত করেন। প‌রে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতা‌লে নি‌য়ে যায়। সেখানে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি)‌ জিল্লুর রহমান ব‌লেন, এ ব্যাপারে থানায় মামলা ন‌থিভুক্ত হ‌য়ে‌ছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..