বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে দাফনের আড়াই বছর পর মালয়েশিয়া প্রবাসীর লাশ উত্তোলন বন্দর উপজেলায় ৩৪০ পরিবারকে ১৭ লাখ টাকার অনুদান ও ঢেউটিন বিতরণ  তাহিরপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শফিআলম তালুকদার    রূপগঞ্জের দুইশত পরিবার আবারো উচ্ছেদ আতঙ্কে   শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে গার্মেন্টস কর্মীর মৃত্যু রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া

শরনখোলায় অগ্নিকাণ্ডে দুটি বসত ঘর পুড়ে ছাই

রাজিব হোসেন / ২৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৫ মে ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের শরণখোলায় অগ্নিকাণ্ডে হিন্দুদের দুটি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে।

সোমবার (৫ই মে) ভোর ৫.২০ মিনিটের সময় আগুন লেগে উপজেলার ধানসাগর ইউনিয়নের ৫নং আমড়াগাছিয়া ওয়ার্ডের বাসিন্দা নিরঞ্জন কুমার হাওলাদার ও সুরজিৎ হাওলাদারের বসতঘর দুটি পুরে ছাই হয়ে গেছে।

নিরঞ্জন কুমার হাওলাদার জানান, খুব ভোরে ঘুমের মধ্যে দেখি ভয়ংকর রকমের আগুনের অগ্নি শিখা। কি করব বুঝতে না বুঝতেই আমার স্ত্রী কাকুতি রানী, ছেলে তাপস কুমার ও ছেলের বউকে নিয়ে প্রান বাচাঁতে বাহিরে বের হয়ে আসি। তার ঘরে থাকা নগদ দুই লক্ষ আটাশ হাজার টাকা সাড়ে ৩ ভরি স্বর্ণের গহনা ও মালামাল সহ সর্বমোট ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নিরঞ্জন কুমার হাওলাদারের একমাত্র ছেলে তাপস কুমার হাওলাদার ঘরে থাকা নগদ টাকা উদ্ধার করতে গেলে তার শরীরের অনেকখানি অংশ পুড়ে গেছে। নিরঞ্জন কুমার হাওলাদারের প্রতিবেশী সুরজিৎ হাওলাদারের ঘর সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সুরজিৎ হাওলাদার বলেন, খুব ভোরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখে প্রাণ বাঁচাতে ঘর থেকে বাহিরে বের হয়ে আসি। আমার ঘরে আমি ছাড়া কেউ ছিলনা। সুরজিৎ হাওলাদারের কি পরিমান ক্ষতি হয়েছে তিনি বলতে পারেননি।

আগুন লাগার খবর শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেকে জানানো হলে ফায়ার ফাইটাররা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার একেএম মেশফাকুল  আলমের কাছে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..