শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

লোহাগড়ায় ১ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

মো. তুহিন মোল্লা / ২১৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

নড়াইল জেলা প্রতিনিধি: লোহাগড়ায় মাদক ব্যবসায়ের সাথে জড়িত মো. সজল হোসেন(২৫) নামের ১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত মো. সজল হোসেন লোহাগড়া থানাধীন লাহুড়িয়া দক্ষিনপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

২৮ মে রাত ১০.৪০ ঘটিকার সময় লোহাগড়া থানাধীন জয়পুর গ্রামের ফুলকাজীর তিন রাস্তার মোড় সংলগ্ন শিকদার এন্টারপ্রাইজ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম’র তত্ত্বাবধানে এসআই(নিঃ) মো. আসাদুজ্জামান ও এএসআই(নিঃ) মো. রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে  তাকে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..