শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গৃহবধূ মরিয়মের ঝুলান্ত লাশ উদ্ধার বন্দরে ৫ম শ্রেণী ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার বন্দরে বিশ্বনবী (সা:) মাদ্রাসার পরীক্ষার্থীদের জন্য দোয়া ও সংবর্ধনা রূপসায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদের গনসংযোগ রূপগঞ্জে ৪২০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ নিখোঁজ সংবাদ বন্দর ক্লাব লিমিটেড পহেলা বৈশাখ উদযাপন তেঁতুলিয়া বাংলাবান্ধায় পাথর-বালি শ্রমিকদের ক্ষোভ, কমিটি বিলুপ্ত, নির্বাচনের দাবি রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “জাতীয় গণমাধ্যম সপ্তাহ” রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিএমএসএফ বন্দর উপজেলা শাখার পক্ষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

হিজড়া নজরুলকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা

মো. মানিক হোসেন / ১৮১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: যশোরের আলোচিত নজরুল হিজড়াকে কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এ সময় তার কাছ থেকে ৮ ভরি সোনার গহনা লুট করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।

আহত নজরুল যশোর সদর উপজেলার বালিয়াঘাট গ্রামের বাসিন্দা। তিনি জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নজরুল আরো জানান, তিনি যশোর শহর থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে একই গ্রামের ঈশান, ইয়াসিন, সোফিয়া, নাজমা ও খালেদা পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় দা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। একই সঙ্গে তার কাছে থাকা আট ভরি সোনার গহনা ছিনিয়ে নেওয়া হয়। পরে তার আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..