শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

যশোর সীমান্তে বিজিবি’র সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ

মো. মানিক হোসেন / ২০২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩১ মে ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: যশোর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৫ লক্ষ ৭২ হাজার ১০০ টাকা মূল্যের মাদকদ্রব্য, শাড়ি, কম্বল ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৩০মে) ৪৯ বিজিবি’র অধীনস্থ বেনাপোল, পাঁচপীরতলা, রঘুনাথপুর বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, মোটরসাইকেল, শাড়ি, কম্বল, থ্রি-পিস, চকলেট, ওষুধ ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, “দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যশোর সীমান্তে এ অভিযান পরিচালিত হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত ভারতীয় পণ্যসমূহ কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..