শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

ঝিনাইদহে ছেলের কোদালের কোপে বাবার মৃত্যু, ছেলে আটক

আবু বকর সিদ্দিক স্বপন / ২৩১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৬ জুন ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের শংকরপুর গ্রামে ছেলের কোদালের কোপে শাহাদত (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) সকাল ১১টার দিকে গ্রামের মাঠে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শাহাদতের স্ত্রী জানান, তার ছেলে ফয়সালই তার স্বামীকে হত্যা করেছে। তিনি বলেন, “আমার স্বামীকে খুন করেছে আমাদেরই ছেলে ফয়সাল।”

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা শাহাদত ও ছেলে ফয়সাল দুজন মিলে মরিচের খেতে কাজ করছিলেন। হঠাৎ তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ফয়সাল কোঁদাল দিয়ে বাবার মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই বাবা শাহাদতের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ফয়সাল দীর্ঘদিন ধরে বাবা-মায়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এর আগেও একাধিকবার তাদের বেধড়ক মারধর করে হাসপাতালে পাঠিয়েছেন তিনি।

ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক ছেলে ফয়সালকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই মর্মান্তিক ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..