রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

রাণীশংকৈলে পুকুর থেকে অর্ধ গলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মাহাবুব আলম / ৫৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩০ জুন ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নন্দুয়ার ইউনিয়নে বনগাঁও গ্রামে সোমবার (৩০) জুন সকালে ধুমপুকুর থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় এক ব্যক্তি মাঠে কাজ করতে এসে অর্ধ গলিত অবস্থায় পুকুরের পানিতে ভাসতে দেখে অজ্ঞাত ব্যক্তির একটি লাশ। দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করলে মানুষ জমায়েত হয় এবং পুলিশকে ফোন দেয়।

পুলিশ ঘটনাস্থলে এসে পানি থেকে লাশ উদ্ধার করে। এখনো পর্যন্ত তেমন কোন লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশের শরিরে শুধুমাত্র প্যান্ট পরিহিত থাকায় যুবক হিসেবে চিহ্নিত করেছে পুলিশ  ।

স্থানীয় এলাকাবাসীর অভিযোগ করে বলেন, ধুমপুকুর নামে যে জায়গাটিতে লাশটি ভেসে আছে। ওই যুবককে হয়তো কেউ মেরে ফেলে রেখে গেছে। তবে ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগের লাশটি। এখন সুষ্ঠু তদন্ত দাবি করেছেন তারা।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসপি সার্কেল সহ থানার পুলিশ ফোর্স ঘটনা স্থানে এসেছি। লাশ উদ্ধারে ব্যবস্থা নেয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে এখন পর্যন্ত নিহত ব্যাক্তির পরিচয় সনাক্ত করা যায়নি। পুলিশ সার্বিকভাবে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..