বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ইউনিয়ন পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন  তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা ধান কেটে নেওয়ার অভিযোগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচনায় রাকিবুল ইসলাম রাকিব বন্দর উপজেলায় জাতীয় যুব দিবস পালিত  ২৩ বছর ধরে নির্মাণাধীন বালু নদ সেতু নির্মাণ কাজ শেষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রতারক শহিদুলকে গ্রেফতারের দাবী তেঁতুলিয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তেঁতুলিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সৌদির তিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন

আশরাফুজ্জামান / ৭৭০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

গাইবান্ধাঃ গাইবান্ধা পলাশবাড়ীতে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন এবং আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর (বৃন্দাবনপাড়া) গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে দেশের সর্বোচ্চ শ্রীকৃষ্ণের বিগ্রহ উদ্বোধন করেন রাজশাহীর ভারতীয় হাই কমিশনার শ্রী মনোজ কুমার। পরে তিনি স্বস্ত্রীক ওই আন্তর্জাতিক গীতা মহোৎসব অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তব্য রাখেন।

গীতা পাঠ করেন ফরিদপুর থেকে আগত গোপীনাথ দাস ব্রহ্মচারী। এসময় জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ও পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এরআগে মন্দিরের প্রবেশদ্বারে তাদেরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন মন্দিরটির প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস বাবুসহ মন্দির সংশ্লিষ্টরা।

এ মন্দির জুড়ে সনাতন ধর্মাবলম্বীদের দেব-দেবীর ১৪৪টি পৃথক প্রতিমা প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। দৃষ্টিনন্দন স্থাপত্যের নির্মাণ শৈলীর আধ্যাত্মিক পরিবেশের আবহে অবস্থিত মন্দিরটি দেশের অন্যতম এবং বৃহত্তম মন্দির বলে ইতোমধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেছে। স্থানীয়দের মধ্যে মন্দিরটি বেশ জনপ্রিয়। গাইবান্ধা তথা উত্তরাঞ্চল ছাড়াও দেশের দুর দুরান্ত থেকে প্রতিদিন সনাতনী অসংখ্য ভক্ত ও দর্শনার্থী দলে দলে প্রার্থনা করতে মন্দিরটিতে ভীড় করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..