মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার দাবীতে কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

 রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন সোসাইটির আয়োজনে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের দাবীতে কিন্ডারগার্টেন সোসাইটির মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলার প্রায় অর্ধশত বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক এবং অভিভাবক সহ শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

এসময় বক্তব্য রাখেন, কিন্ডারগার্টেন সোসাইটির উপজেলা সভাপতি সহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মতিউর রহমান, শিক্ষক জয়নুল ইসলাম, আবু সাঈদ, সোহেল রানা ও আজাদ আলী প্রমুখ।

বক্তব্যে বলেন, বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। পত্রটি বৈষম্য মুলক দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেন তাঁরা।

মানববন্ধন শেষে কিন্ডারগার্টেন সোসাইটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান কে স্বারক লিপি প্রদান করেন ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..