শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন

  1. ডেস্ক রিপোর্ট : ২০২৫ সালের পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত।

দেশটির জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি।

এবারের রমজান মাসটি ২৯ দিনের হলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। অপরদিকে ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ। অর্থাৎ আর মাত্র সাত সপ্তাহ পরই শুরু হবে ইসলাম ধর্মে পবিত্র মাস রমজান।

বিশ্বব্যাপী মুসলমানরা চাঁদ দেখে রমজান মাসের তারিখ ঘোষণা করে থাকে, যা চাঁদ দেখা কমিটির দ্বারা নিশ্চিত করা সাপেক্ষে হয়।

কিছু দেশে অবশ্য ক্যালেন্ডার গণনার মাধ্যমে আগে থেকেই দিন-তারিখ নির্ধারণ করা থাকে।
রমজানের সময় সংযুক্ত আরব আমিরাতের শ্রম আইন কাজের সময় আট ঘণ্টাকে কমিয়ে ছয় ঘণ্টা করে দেয়।

আরবি ১২ মাসের মধ্যে নবম মাস হলো রমজান। এই মাসটি রোজা রাখার পাশাপাশি ইবাদত ও দান সদকা দেওয়ার মাধ্যমে কাটান বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা। এ মাসে দিনে পানাহার থেকে বিরত থাকতে হয় ও রাতে কিয়ামুল লাইলে মগ্ন থাকতে হয়। এটি কুরআনের নাযিলের মাস। রমজান মাসেই ভাগ্যে মিলে লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী, যে রাত হাজার মাসের অপেক্ষা উত্তম।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..