রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ 

রূপগঞ্জে পরিষদ ভবন/সড়ক ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মো. আবু কাওছার মিঠু / ৭৯৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হাসান নগর এলাকায় চারটি সড়ক, ইউনিয়ন পরিষদে নতুন ভবন ও বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

 ৬ আগষ্ট বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এসব কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া, সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতিন, উপজেলা ইঞ্জিনিয়ার আকতার  হোসেন, সহকারী ইঞ্জিনিয়ার শ্যামল, ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান, গোলাকান্দাইল ইউপি সদস্য জামাল হোসেন, রফিকুল ইসলাম, তপন কুমার, বাচ্চু ভুঁইয়া, যুবদল নেতা আফাজ উদ্দিন প্রমুখ।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হাসান নগর ও আমলাবো এলাকায় ৪টি সড়ক, ১০ লাখ টাকা ব্যয়ে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের নতুন ভবন এবং চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়।

উপজেলার হাসান নগর, আমলাবো ও কালী এলাকায়   অর্ধ কোটি টাকা ব্যয়ে এসব গ্রামীণ সড়ক উদ্বোধন করায় হাজার হাজার মানুষ উপকৃত হবে। দীর্ঘদিনের পুরাতন ও ভবন ঝুকিপূর্ণ হওয়ায় ১০ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। এর আগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপন করা হয়।

বিকেলে গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগ মানুষের খোঁজ খবর নেন ইউএনও সাইফুল ইসলাম। এ সময় বিপদগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..