বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম

বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবীতে বন্দর স্টিল মিলের শ্রমিকদের সড়ক অবরোধ

এম এন এ আজাদ / ৪৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২ টায় ৯ মাসের বকেয়া বেতন ও ২ টি ঈদ বোনাস পরিশোধের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শণ করেছেন নারায়ণগঞ্জের বন্দর স্টিল মিলের শ্রমিকরা। অত্র প্রতিষ্ঠানের সম্মুখে ঢাকা-চট্টগ্রাম মহাড়কের দেওয়ানবাগে শ্রমিকরা সড়ক অবরোধ করলে সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও বন্দর থানাধীন ধামগড় ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে প্রায় ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর বিকেল ৩ টায় যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকালে শ্রমিকরা জানান, ‘আমাদের ৯ মাসের বেতন এবং ২টি ঈদ বোনাস তারা আটকে রেখেছে। পরিবার পরিজন নিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। বারবার মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলেও তারা কয়েকবার আশ্বাস দিয়েছেন কিন্তু আমাদের বকেয়া বেতন ও বোনাস আজ পর্যন্ত পরিশোধ করেনি’।

এ বিষয়ে কথা বলতে বন্দর স্টিল মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মিলের মূল গেইট বন্ধ ছিলো এবং দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..