রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৫১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল,“অদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা, ভবিষ্যৎ গঠনে কৃত্তিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” ৯ আগষ্ট শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতির সভাপতি চুন্নু টুডুর নেতৃীত্বে এক র‌্যালি বের হয় র‌্যালিটি ফুলবাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদিবাসী অফিস কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২ টায় ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর বেসিক অফিস কার্যালয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা আদিবাসী উন্নয়ন সমিতি সভাপতি চুন্নু টুৃডু। তিনি বলেন, ২০১১ সাল থেকে অদিবাসীদের অধিকার ভাষা ও সংস্কৃতি রক্ষায় আমরা আন্দোলন করে আসছি। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকার বিদায় হবার পর বৈষম্য বিরোধী আন্তবর্তীকালীন সরকারের নিকট আদিবাসীদের চাওয়া পাওয়া ছিল কিন্তু তা বাস্তবায়ন হয়নি। আজ আদিবাসীরা অসহায়, আদিবাসীদের নিয়ে কোন সংস্কার কমিশন গঠন করাও হয়নি। জুলাই ঘোষনা পত্রেও কোন বক্তব্য নেই তাই আদিবাসীদের পৃথক ভূমি কমিশন ও মন্ত্রনালয় করার দাবি জানাচ্ছি। তা না হলে আগামীতে সারা দেশে আদিবাসীরা এক যোগে আন্দোলন গড়ে তুলবে।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বেসিক সংস্থার নির্বাহী পরিচালক ও ফুলবাড়ী উপজেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার।

অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির চেয়ারম্যান বিমল মুরমু, ফুলবাড়ী উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক সাঞ্জু হাসদা, অকিন হাসদা, বাবলু টুডু, রাম টুডু।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, রাজেন মার্ডি। আয়োজনে ছিলেন, ফুলবাড়ী আদিবাসী উন্নয়ন সমিতি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..