সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমান আদালত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১১:৫০ অপরাহ্ন

গাইবান্ধা প্রতিনিধিঃ পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষা ও বিভিন্ন জলাশয়ের পানি আটকে প্রতিবন্ধকতা করায় অভিযান করা হয়েছে।

১১ আগস্ট (সোমবার) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের বেশ কয়েকটি জলাশয়ে এ অভিযান পরিচালিত করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার। তার সাথে ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা কাওসার মিশু, পলাশবাড়ী থানার এসআই মাহফুজ।

বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ আষাঢ়-শ্রাবন মাসে পানিতে ডিম দিয়ে থাকে। এই সময়ে দেশীয় মা্ মাছগুলো ধরার জন্য বিভিন্ন অবৈধ যন্ত্রপাতি দিয়ে আহরণ করা হয় এবং বিভিন্ন উপায়ে ব্রীজ- কালভার্টগুলোর পানি নামতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলে সোমবার দুপুরে বেশ কয়েকটি ব্রীজ কালভার্ট ও জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় কৃষকরা জানান, বৃষ্টির পানি কোথাও কোথাও এমনভাবে আটকিয়ে দেওয়া হচ্ছে এতে আমরা যে ধান রোপন করেছিলাম সেগুলো পানির নিচে ডুবে নষ্ট হয়ে গেছে।

পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার জানান, অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করে মা-মাছগুলো ধরা আহরণ করা হচ্ছে পাশাপাশি পানি আটকিয়ে কোথাও কোথাও প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হচ্ছে আমরা এমন অভিযোগ পেয়ে আজ কয়েকটি জায়গায় গিয়ে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করেছি।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধিঃ-

পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষা ও বিভিন্ন জলাশয়ের পানি আটকে প্রতিবন্ধকতায় করায় অভিযান করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..