শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

সোনারগাঁয় নিখোঁজের ১ দিন পর মিলল শিশুর লাশ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৫৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজ হওয়ার একদিন পর মারিখালী নদে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে কলাগাছিয়া নৌ পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম পিরোজপুর এলাকা সংলগ্ন মারিখালী নদে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পরবর্তীতে নিখোঁজের স্বজনরা এসে লাশটি শনাক্ত করেন।
ভাসমান লাশটি বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকার রাসেল মিয়ার সাত বছর বয়সী মোস্তাকিমের।

রোববার (৩১ আগস্ট) তার দাদা মো. বাদল মিয়া নাতিকে খুঁজে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
কলাগাছিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) সালেহ আহমেদ পাঠান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে।

লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের কোনো অভিযোগ না পাওয়া গেলে দাফনের জন্য হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..