সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মাহাবুব আলম / ৪৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

রানীশংকৈল প্রতিনিধি: গত (১ সেপ্টেম্বর) বেশকটি অনলাইন নিউজ পোর্টালে রাঘবপুর (আর জি পি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বিধান চন্দ্র বর্মন ও সহকারী শিক্ষক আব্দুল মজিদসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং দায়িত্ব অবহেলার অভিযোগে মানববন্ধনের শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন রাঘপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র বর্মন।

প্রতিবাদ লিপিতে তিনি বলেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার কার্যাদেশ দেওয়ার কোনও ক্ষমতা নেই। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হচ্ছে, যে গত ২৪ সালের আগষ্টের পর দেশব্যাপী সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতাধিকার বলে ইউএনও মহোদয় স্কুলের সভাপতির দায়িত্ব পেয়েছেন । গত ১৮ আগষ্ট ২৫ সালের আমাদের স্কুলের অ্যাডহক কমিটি গঠিত হয় ইউএনও স্যারের নির্দশে। এখানে আমার কোন হাত নেই। ইউএনও স্যার যে ভাবে নির্দেশ দিয়েছে স্কুলের শিক্ষকগন ও ম্যানিজিং কমিটির সাথে আলোচনা সাপেক্ষে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক গনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে, বিদ্যালয় পরিচালনায় অব্যবস্থাপনা এবং বিভিন্ন অনিয়ম, বিদ্যালয়ের আয়-ব্যয়, শিক্ষার্থীর উপস্থিতি ও শিক্ষকদের কার্যকলাপ ইত্যাদি। উক্ত পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট ও ভিত্তিহীন এগুলো কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। এ বিষয়ে স্কুলের সমস্ত শিক্ষকগন সাক্ষ্য দিতে রাজি আছেন। স্কুলের সহকারী  শিক্ষক,আব্দুল মজিদ, কাজি জহির রায়হান,রন্তিত কুমার চন্দ্র কান্তসহ অনেকেই বলেন, তাদের সুপরিচিত ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের অসত্য মিথ্যা ঘটনা সমর্থন করতে পারেন না বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এপ্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোন জানান, আমি ঐ স্কুলের সভাপতি ছিলাম। গত ১৮ আগষ্টে তাদের পূনাঙ্গ কমিটি গঠন করে ডিসি স্যারের মাধ্যমে মন্ত্রণালয়ে অনুমোদন হওয়ার কথা। যদি এ ধরনের অভিযোগ থাকে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..