সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

জামালপুরে একজনকে হাত-পা কেটে কুপিয়ে হত্যা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫০৪ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আতাউর রহমান বিপুল (৫০) নামে একজনের হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করে কুপিয়ে হত‍্যার ঘটনা ঘটেছে।

এছাড়া বিপুলের স্ত্রীর তিনটি আঙুল ও পায়ের রগ কাটাসহ তার মায়ের ডান হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপুল একই ইউনিয়নের তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন ওরফে কালু তালুকদারের ছেলে।

জানা গেছে, দুপুরে সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে বিপুল ও আপেলের মা আনোয়ারা বেগমের সঙ্গে বিবাদ হয়। এর কিছুক্ষণ পর আপেল বহিরাগত সন্ত্রাসীদের ডেকে এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে বিপুল ও তার স্ত্রীর ওপর হামলা করেন।

এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

এছাড়া তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগও সন্ত্রাসীরা কেটেও দেয়। এ দৃশ্য দেখে বিপুলের মা আছমা বেগম এগিয়ে গেলে তারও একটি হাত ভেঙে ফেলা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..