বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – দিপু ভুঁইয়া এমপি আইনজীবি ফোরামের উদ্যোগে এড. সাখাওয়াত হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ইয়াবা কারবারি নেকবর আলী

রাণীশংকৈলে প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজ করতে গিয়ে বন্ধু আটক 

মাহাবুব আলম / ৯১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন

রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রবাসীর স্ত্রীর ঘরে অনৈতিক কাজ করতে গিয়ে এলাবাসীর হাতে বন্ধু আটক। গত মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া (ভুতপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, একই এলাকার আব্দুর সাত্তারের ছেলে হানিফ ঘটনার দিন গভীর রাতে সৌদি প্রবাসী বন্ধু আনারুলের স্ত্রীর ঘরে পিয়াজু দিতে যায়। এসময় হানিফ ও প্রবাসীর স্ত্রী প্রেমের আলাপে মশগুল হয়ে পড়ে এবং অসামাজিক কাজে লিপ্ত হয়। এলাকার লোকজন টের পেলে তাদের হাতেনাতে আটক করে দুজনকে রাতভর বেঁধে রাখে। আটককৃত হানিফের পরিবার ঘটনাটি জানতে পারলে ট্রিপল নাইন (৯৯৯) এ ফোন দেয়। পরদিন সকালে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হকের নিদের্শে এসআই নিতাইসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে হানিফকে আটক করে থানায় নিয়ে আসে।

আইনে ধর্ষণ একটি গুরুত্বপূর্ণ অপরাধ আর এ অপরাধে অভিযুক্তকারীকে বুধবার আটকেরপর (হানিফ) থানা পুলিশ বিএনপি নেতাদের তদবিরে ছেড়ে দেয়। আর সে রাতেই ভরনিয়া মন্ডলপাড়া আব্দুল রহিমের মিল চাতালে বিষয়টি নিয়ে হরিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান আলী, বিএনপির ইউনিয়ন সম্পাদক ডা. আব্দুল বারি, গ্রাম্য মোড়ল শাহজাহান আলী’র নেতৃত্বে প্রবাসীর বউয়ের ইজ্জতের মুল্য নির্ধারণ করে ২ লক্ষ ৮০হাজার টাকা।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলা জজকোর্টের এ্যাডভোকেট আসাদুজ্জামান রনি বলেন, ধর্ষণ একটি গুরুত্বপূর্ণ অপরাধ আর এটা শালিসে নিম্পত্তি করা যায়না। এটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ। ধর্ষনের মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে সালিশের মাধ্যমে মিমাংসা করার সুযোগ নেই। এ ধরণের অপরাধের বিচার রাষ্টীয় আইনে পরিচালিত হবে।

এ ব্যাপারে অভিযুক্ত হানিফ এ প্রতিনিধিকে বলেন, আমার সামান্য একটু ভুলের কারণে এমনটি হয়েছে। তাছাড়া আমার বড় ভাইয়ের সাথে আপনি দেখা করেন তিনি সবকিছু বলতে পারবে।

বিএনপির ইউনিয়ন সম্পাদক ডা. আব্দুল বারি বলেন, ২ লক্ষ ৮০হাজার টাকায় আমরা বিষয়টি মিমাংসা করেছি। ৫লক্ষ টাকা নয় তাছাড়া শালিসে অনেক মানুষ উপস্থিত ছিল সকলেই বলতে পারবে।

শালিস নিস্পত্তির সভাপতি জামায়াত নেতা সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান আলী বলেন, ছেলে এবং মেয়ের অবৈধ সম্পর্ক ছিল সেদিন স্থানীয় লোকজন তাদের হাতেনাতে ধরলে আমরা সেটা আপোষ মিমাংসা করে দেই।

এপ্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক মুঠোফোনে বলেন, বাদী অভিযোগ না দিলে পুলিশ কি করবে। এজন্য আমরা হানিফকে ছেড়ে দিয়েছি। পরবর্তীতে স্থানীয় লোকজন সেটি মিমাংসা করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..