শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা আইজিপি’র অংশগ্রহণে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সে কল্যাণ সভা

তেঁতুলিয়ায় পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

জুলহাস উদ্দীন / ১৪২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০ পূর্বাহ্ন

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: “বাল্য বিবাহ নিরুৎসাহিত করি, জুয়া ও মাদকমুক্ত দেশ গড়ি” এবং “তথ্য দিন, সেবা নিন”- এই দুটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে পুলিশের ওপেন হাউস ডে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার শালবাহান ইউনিয়নের কালান্দিগছ বাজারে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালান্দিগছ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ওসমান গনী, উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, উপজেলার এনসিপির আহবায়ক হাবিবুর রহমান, শালবাহান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মতিয়ার রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ, শালবাহান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।

এ সময় উপস্থিত বক্তারা সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক ও জুয়াসহ নানা অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, তথ্য দিয়ে সহযোগিতা করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারবে, যা একটি নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।

প্রধান অতিথি তার বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজ বলেন, ওপেন হাউস ডে আয়োজনের মূল লক্ষ্য হলো জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে সমস্যা শোনা ও তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করা। পুলিশ জনগণের, জনগণ পুলিশের- এই সম্পর্ককে আরও দৃঢ় করতেই এই উদ্যোগ।

অনুষ্ঠান শেষে নাগরিকরা তাদের বিভিন্ন অভিযোগ, পরামর্শ ও সমস্যা পুলিশ কর্মকর্তাদের সামনে তুলে ধরেন এবং সেগুলোর দ্রুত সমাধানের আশ্বাসও দেওয়া হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..