শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন রূপগঞ্জে লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধষ ডাকাতি ৩৮ লক্ষাধিক টাকার মালামাল লুট বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বন্দর থানা শাখার প্রস্তুতি মুলক সভা
বন্দরে জাসাস নেতাদের ইউএনও’র সাথে সৌজন্যে সাক্ষাৎ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর বন্দর থানা ও (বন্দর থানা মহানগর) শাখার নেতৃবৃন্দ।

গত ১৬ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বন্দর থানা জাসাসের সভাপতি এডভোকেট মতিউর রহমান মতিনের নেতৃত্বে প্রতিনিধিদল টি বন্দর উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য চর্চা বিষয়ে আলোচনায় অংশ নেন। এছাড়া বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণ নিয়েও ফলপ্রসু মতবিনিময় করেন তারা।

আলোচনায় উপস্থিত ছিলেন, বন্দর থানা (মহানগর) জাসাসের সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন, বন্দর থানা (মহানগর) জাসাসের সাধারণ সম্পাদক এডভোকেট মোমিন, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান, সহ-সভাপতি মেসবাহ উদ্দিন, নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. জামান, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মো. আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ।