সোমবার, ২৫ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ গ্রেফতার- ৩ শিশু রামিসা হত্যা প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বন্দরের মদনগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলণ লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি কক্সবাজারে জলবায়ু ও নারী সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময় তাহিরপুর উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন- আলহাজ্ব মো. খসরুল আলম বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার লামায় সিএনজি ধুমড়েমুচড়ে নিহত-১ আহত-৫

ফুলবাড়ীতে আল আকসা মডেল মাদরাসার শুভ উদ্বোধন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৪৬৩ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে দ্বিনি শিক্ষা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে ত্রিভাষিক বাংলা ইংরেজি ও আরবী ভাষায় দক্ষতা অর্জনের লক্ষ্যে আল আকসা মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে।

১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় শিবনগর ইউনিয়নের বাসুদেবপুর পুরাতন বন্দর নুরপুরে, আল আকসা মডেল মাদরাসার উদ্বোধন অনুষ্ঠানে মাদরাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আজগর আলী’র সঞ্চালনায় ও আল আকসা মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আফতার আলী’র সভাপতিত্বে ত্রিভাষিক বাংলা, ইংরেজি ও আরবী ভাষায় দক্ষতা অর্জনসহ হিফজ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আমিনুল হক।

আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলার শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সামেদুল ইসলাম মাষ্টার, বিশিষ্ট সমাজসেবক রফিকুল ইসলাম মন্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠানটিতে অভিভাবক সমাবেশে শিক্ষার মান ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগীসহ দিক নির্দেশনা মুলক আলোচনা করেন।

পরিশেষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রঙ্গন শিল্পী গোষ্ঠী ইসলামীক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..