বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ বিশ্বকাপে প্রথম জয় পেল মিসর বাংলাদেশের হালাল খাত উন্নয়নে সহায়তা দেবে মালয়েশি সৈয়দপুরে জমি সংক্রান্ত জেরে হামলা অতঃপর মামলা! রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

বিএমএসএফ কেন্দ্রীয় সভাপতি সম্পাদকের দায়িত্ব গ্রহন

লিজা আক্তার / ৩৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন

১৯ জানুয়ারি সোমবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি- সম্পাদকসহ বিভিন্ন পদের সদস্যদের দায়িত্ব গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক সভা বিকাল ৪ টায় সংগঠনের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এ কমিটির সভাপতি হিসেবে এবং লায়ন মো. আবুল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব ভার গ্রহন করেন।

কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজি, দফতর সম্পাদক জাকির হোসেন, অর্থ সম্পাদক সোহেল পারভেজ, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ হোসেন রাজা, সোহাগ ভূঁইয়া, ফৌজি হাসান খান রিকু।

নেতৃবৃন্দ সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়তার সঙ্গে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য, ১০ম জাতীয় কাউন্সিলে নবগঠিত নির্বাহী কমিটির পরিচিতি সভা গত ১৪-১৫ জানুয়ারি সিলেটে অনুষ্ঠিত হয়। গত বছরের নভেম্বর মাসে সংগঠনের ট্রাস্টি বোর্ড যাচাই-বাছাই শেষে ১০১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে।

আগামী ১-৭মে ৯ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ- ২০২৬ উদযাপনের আগে বাকি ৭টি বিভাগের সমাবেশ সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সংগঠনকে আরও গতিশীল করতে সকল শাখার সভাপতি- সম্পাদকদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে অনুরোধ করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..