সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

তাহিরপুরে ধানের শীষ কামরুলের পক্ষে বিএনপির মিছিল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫৫০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ: তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে আনিসুল এবং কামরুল কর্মী সমর্থকদের যৌথ উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার ৭নং ওয়ার্ড বিএনপি অফিসে একটি সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রচার মিছিলটি শুরু হয়।

পরে মিছিলটি ৭নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চলাকালে, সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ভোটারদের মাঝে প্রচারণা চালানো হয়।

শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশাহিদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বড়ছড়া কয়লা ও চুনাপাথর আমদানি কারক গ্রুপের সভাপতি আলহাজ্ব মো. খসরুল আলম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এবারের নির্বাচন একটি চ্যালেঞ্জের নির্বাচন। এটি গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন।” তাই তিনি সকলকে সেবা ও সহযোগিতার আহ্বান জানিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী, সাবেক শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপি”সভাপতি মো. নুরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন তালুকদার, বিএনপি ইউনিয়ন কমিটির সদস্য মো. সিজিল মিয়া, ইউনিয়ন যুবদল সভাপতি এম, জিয়াউর রহমান আখঞ্জী, ইউনিয়ন যুবদল নেতা কবির আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. বাবুল মিয়া এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..