শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মুছাপুর ১ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মো. শাহ আলম এর নির্বাচনী মতবিনিময় ‎ কলাগাছিয়া ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসি নিকট দোয়া ও সমর্থন প্রার্থী বিধবা নারী ধর্ষণ ও শিশু অপহরণ চেষ্টার অভিযুক্ত নাছির গ্রেফতার রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় নবীন-প্রবীণের মিলনমেলা খেলাধুলায় শরীর ও মনকে সুস্থ রাখে-আজাহারুল ইসলাম রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-৬ শীতলক্ষ্যা নদী হতে পারে নৌ-পর্যটনের কেন্দ্র- ফয়সাল আলম চৌধুরী লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি রাজু গ্রেফতার সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আসামি গ্রেফতার

মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়ার দুটি টিন সেট ঘর মালামাল সহ পুড়ে ছাই

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৭২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সাইফুর রহমান সজল: ৪ এপ্রিল শনিবার রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় দুটি টিন সেট ঘর মালামাল সহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জানা যায়, আব্দুল লতিফ দেওয়ানজির ছেলে মো. জাহাঙ্গীর নারায়ণগঞ্জে দারোয়ানের কাজ করেন। প্রতিদিনের মতো ঘরে তালা লাগিয়ে তিনি নারায়ণগঞ্জ চলে যান। রাত ৯ টার সময় পাশের ঘরের লোকজন ঘরে ধোয়া দেখেতে পেয়ে আগুন আগুন বলে চিৎকার করতে থাকে। সাথে সাথে আশেপাশে থাকা রাস্তার ও স্থানীয় লোকজন দৌড়ে এসে পানি, বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। এর‌ই মধ্যে ঘরে রক্ষিত জামাকাপড় এবং বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

জনসাধারণ ৯৯৯ নাম্বারে কল করে ফায়ার সার্ভিসের সাহায্য চাওয়া হইলে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই আগুন ৮০% নিয়ন্ত্রণে চলে আসে।

সঞ্জয় খানের নেতৃত্বে একদল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বাকি আগুন নিয়ন্ত্রণ করে এবং ফায়ার সার্ভিসের গাড়ি অল্প পানি নিয়ে এবং দেড়ি করে আসার কারণে ক্ষুব্ধ জনসাধারণের তোপের মুখে পড়েন। এরই মাঝে দুটি টিনশেড ঘরের রুয়া, আড়া, টিন সহ ঘরে থাকা জামা-কাপড় ও অন্যান্য মালামাল জ্বলেপুড়ে আঙ্গার হয়ে যায়। আগুন নিভাতে আসা দু’জন লোক আহত হয়েছেন বলে জানাযায়।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর ও ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ এবং বিএনপি নেতা আশরাফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে দুঃখ প্রকাশ করেন এবং আগুন লাগার কারণ জানতে চান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘরের মালিক মো. জাহাঙ্গীরকে দেখা যায়নি। জানা যায় উনি কোন মোবাইল ফোন ব্যবহার করেন না। তাই এখনো পর্যন্ত আগুনে তার ঘর পুড়ে যাওয়ার কোনো সংবাদ তিনি পাননি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..