সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ 

খুলনার মৌমিতা নিহতের ঘটনায় জড়িত চালক গ্রেফতার প্রাইভেটকার উদ্ধার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

মোহাম্মদ রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টার: গত ৩০ মার্চ সন্ধ্যা অনুমান ০৬.৫০ ঘটিকায় মৌমিতা হালদার (২৫) এবং তার পিতা তরুণ কান্তি হালদার এর সঙ্গে খুলনা সদর থানাধীন নগর ভবনের সামনে দিয়ে রিক্সাযোগে যাওয়ার সময় পথিমধ্যে খুলনা জেলা পরিষদের সামনে পৌঁছালে একটি দ্রুতগামী প্রাইভেটকার পেছন থেকে রিক্সাটিকে ধাক্কা দিলে মৌমিতা হালদার রিকশা থেকে পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাত পান। সাথে সাথে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ০৭.৫০ ঘটিকায় মৃত ঘোষণা করেন।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের পিতা এজাহার দায়ের করলে খুলনা সদর থানা পুলিশ কর্তৃক ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে প্রাইভেটকারটি সনাক্তপূর্বক ৩ এপ্রিল বেলা ১২ টায় খুলনা সদর থানাধীন করোনেশন স্কুলের পিছনে জনৈক কাজী আমিনুল হকের বাড়ির নিচতলার গ্যারেজ হতে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।

অতঃপর খুলনা সদর থানা পুলিশ চালককে সনাক্তপূর্বক ৫ এপ্রিল রবিবার হাদিস পার্কের উত্তর গেটের সামনে থেকে মো. আহাদ শেখ সৈকত (২৬), পিতা-মৃত: ফিরোজ শেখ, সাং-পশ্চিম হাসপাতাল রোড, স্টার্ফ কোয়ার্টার, থানা- খুলনা সদর, এ/পি সাং-টুটপাড়া মহির বাড়ী বড় খালপাড়, থানা- খুলনা সদর, খুলনা কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীকে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..