বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  লামায় দুর্গম পাহাড়ের তামান্না এখন দেশসেরা এসিল্যান্ড বান্দরবানে টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চলে জলাবদ্ধতা রূপগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি  রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে ৩ জনকে কুপিয়ে জখম, থানায় মামলা মধ্যনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায়- আব্দুল কাইয়ুম মজনু র‍্যাব কর্তৃক গ্রেফতারকৃত জুম্মন এ মামলায় জরিত নয়- বাদিনীর দাবি  পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক রূপগঞ্জে সামাজিক উদ্যোগে রোপণ করা সুপারি গাছ কাটার অভিযোগ মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার কোরআনের পাখিদের নিয়ে জমজমাট ফল উৎসব

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৬৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি মামলায় তাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।

শিরীন শারমিন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। এরপর ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..