শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় শিশু ধর্ষণের অভিযুক্ত ড্রাইভার গ্রেফতার বন্দরে যুবদল নেতার উদ্যোগে আবুল কাউসার আশার সুস্থতা কামনায় দোয়া রেললাইনে উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, চরম দুর্ভোগে কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎

দুর্গাপুরে ৬ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় উন্নয়নের ধারাবাহিকতায় ৬ টি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

রবিবার (৩ মে) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় পর্যায়ক্রমে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনকৃত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—
তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন, কিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের উদ্বোধন, দেবীপুর সড়কের উদ্বোধন, দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্লাস্টিক ডাস্টবিন প্রদান, দুর্গাপুর থানা অভিমুখী ইউনিক ব্লক সড়ক উদ্বোধন এবং দুর্গাপুর ডিগ্রি কলেজ রোড উদ্বোধন।

স্থানীয়দের মতে, এসব উন্নয়ন কাজ বাস্তবায়নের ফলে উপজেলার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে।

এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মাসতুর আমিনা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নুর তানজু, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ পঞ্চানন্দ সরকার, তদন্ত ওসি মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রধান প্রকৌশলী মাশুক-ই-মোহাম্মদ, পৌরসভার ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. সাহাবুল হক, কার্য্য সহকারী রতন কুমার ঘোষসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, গোলাম সাকলায়েন, জার্জিস হোসেন সোহেল, আব্দুল আজিজ মন্ডল, বজলুর রহমান, জিয়াউল হক রতন এবং বিএনপি নেতা গোলাম মর্তুজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..