সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

ঢাকায় অভিযানে: পঞ্চগড়ের কুখ্যাত আন্তঃজেলা গরু চোর চক্রের রাসেলসহ গ্রেফতার-৩

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

জুলহাস উদ্দীন, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এক সফল অভিযানে ঢাকা থেকে কুখ্যাত আন্তঃজেলা গরু চোর চক্রের মূল হোতা ও মাস্টারমাইন্ড রাসেল ইসলাম (৪০) সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত প্রধান আসামি রাসেল ইসলাম তেঁতুলিয়া থানার হাগুড়াগছ গ্রামের মৃত ফারাজ উদ্দীনের ছেলে। তার সাথে গ্রেফতার হওয়া অন্য দুই সহযোগী হলেন সাদেকুল ইসলাম ও কবির হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর দিকনির্দেশনা এবং তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)র সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। তেঁতুলিয়া মডেল থানার মামলা নং-০২ এর সূত্র ধরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বদিউজ্জামান এবং এসআই (নি:) লুৎফর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঢাকার মিরপুর থানা এলাকায় চিরুনি অভিযান চালান। সেখান থেকেই এই চক্রের মূল হোতাসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ প্রশাসন জানায়, গ্রেফতারকৃত রাসেল ইসলাম পঞ্চগড় জেলার একজন কুখ্যাত গরু চোর এবং আন্তঃজেলা গরুচোর সিন্ডিকেটের মূল হোতা ও মাস্টারমাইন্ড। তার বিরুদ্ধে পুলিশ অ্যাসাল্ট (পুলিশের ওপর হামলা) এবং গরু চুরির অন্তত ৮টি মামলা আদালতে চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে সে ও তার দল এলাকায় চুরির সিন্ডিকেট চালিয়ে আসছিল। গ্রেফতারকৃতদের ফরোয়ার্ডিংয়ের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এই ঝটিকা অভিযান ও আন্তঃজেলা চোর চক্রের মূল হোতাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপর ভূমিকাকে সাধুবাদ জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..