শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের চিলমারীতে বালু ব্যবসায়ীদের অবৈধ টোল ঘর গুড়িয়ে দিল এলাকাবাসী কুড়িগ্রাম সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন নাগরিক প্ল্যাটফর্মের ৫৬ জন শিক্ষার্থী সংবর্ধনা ও গুণিজন সম্মাননা টাংগুয়া হাওরে ঘুরতে এসে পাটলাই নদীতে কিশোর নিখোঁজ তাহিরপুরে পাটলাই নদীতে বরযাত্রীর নৌকাডুবে নিখোঁজ-১ তাহিরপুরে দলীয় নেতাকর্মী, জনগণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন- এমপি কামরুল রূপগঞ্জে ৮ সহস্রাধিক গার্মেন্টস কর্মী ও দুঃস্থ মানুষের মাঝে কোরবানির মাংস বিতরণ ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ করলেন-এমপি কামরুল ‘স্বপ্ন সেলস অ্যান্ড মার্কেটিং জোনে মিলবে নগদ ও সহজ কিস্তিতে ইলেকট্রনিক্স পণ্য ১১১টি প্রতিষ্ঠানে প্রায় ৩ কোটি টাকার অনুদান বিতরণ করেন – ব্যারিস্টার নওশাদ জমির

টাংগুয়া হাওরে ঘুরতে এসে পাটলাই নদীতে কিশোর নিখোঁজ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

মুরাদ মিয়া, তাহিরপুর, সুনামগঞ্জ প্রতিনিধি:
তাহিরপুর টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে তামিম ইসলাম নামে এক কিশোর পর্যটক নিখোঁজ রয়েছেন।
৩০ মে শনিবার দুপুরে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায় নিখোঁজ কিশোর ধর্মপাশা উপজেলার গলুয়া গ্রামের মুজিবুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপাশা থেকে মা-বাবার দোয়া নামের একটি স্থানীয় হাউসবোটে প্রায় ৫০/৬০ জন পর্যটক টাঙ্গুয়ার হাওর ভ্রমণে ঘুরতে আসেন। তারা টাঙ্গুয়ার হাওর ও শহীদ সিরাজ লেক (নীলাদ্রি) ঘুরে দেখেন। দুপুরে ট্যাকেরঘাট এলাকা থেকে ফেরার পথে হাউসবোটটি পাটলাই নদীর শ্রীপুর বাজার এলাকায় পৌঁছালে তামিম ইসলাম হাউসবোট থেকে আকস্মিক ভাবে পানিতে পড়ে যায়। তার সঙ্গে থাকা পর্যটকরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ সময় উদ্ধার তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, হাউসবোট থেকে পানিতে পড়ে এক কিশোর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাকে উদ্ধারের জন্য সুনামগঞ্জ থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..