এম,এ,আযম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে সাবেক রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
৩০ মে শনিবার সকাল ১১ টায় ঈদগাহ মাঠ সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গরীব দুঃস্থদের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।
এর আগে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, সদস্য-সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ ও সাবেক সংসদ
সদস্য মো. উমর ফারুক প্রমুখ।
আপনার মন্তব্য প্রদান করুন...