সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার জামিনসংক্রান্ত কাগজপত্র ও সর্বশেষ জামিননামা যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে।

রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বের হন সেলিনা হায়াৎ আইভী।

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মুহাম্মদ মোতাহার হোসেন।

এ ছাড়া ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন-২) টিপু সুলতানও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন সেলিনা হায়াৎ আইভী। সবগুলো মামলায় জামিন পাওয়ার পর বুধবার রাতে তিনি কারামুক্ত হন।

কারা অধিদপ্তরের তথ্যানুযায়ী, বন্দি নং-১০২৪/২৫ ডা. সেলিনা হায়াৎ আইভী (৫৫), সাবেক মেয়র, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পিতা- মৃত আলী আহম্মদ চুনকা, জেলা-নারায়ণগঞ্জ, মহামান্য হাইকোর্টের ক্রিমিনাল মিসকেস নং-১৩৪১২/২৬, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, নারায়ণগঞ্জের স্মারক নং-৭৭৩ (তারিখ: ০৩/০৬/২০২৬) এবং নারায়ণগঞ্জ জেলা কারাগারের স্মারক নং-১৪৫৭ (তারিখ: ০৩/০৬/২০২৬) মোতাবেক জামিনের আদেশ পান। পরবর্তীতে তার বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে জামিনে মুক্তি প্রদান করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..