সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

বন্দরে হতাশাগ্রস্ত যুবকের আত্মহত্যা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৪০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সাইফুর রহমান সজল: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মুছাপুর ইউনিয়নের বারপাড়াস্থ বাগানবাড়ী এলাকার সজিব (২৫) নামে এক হতাশাগ্রস্ত যুবক নিজ ঘরে বাঁশের আঁড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ৯ জুন ম‌ঙ্গলবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটতে পারে বলে জানান তার পরিবার।

এলাকাবাসীর মাধ্যমে আত্মহত্যা ঘটনার খবর পেয়ে নিকটস্থ কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ বেলা সাড়ে ১১ টায় ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

কামতাল তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে মৃতের বসতবাড়ীর উঠানের উত্তরদিকে শায়িত অবস্থায় মৃতদেহটি দেখতে পাই। পরে লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ সংশ্লিষ্ট মর্গে প্রেরণ করি। এখন পর্যন্ত আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।

এলাকাবাসী জানান, আত্মহননকারী সজিব প্রায়‌ই হতাশাগ্রস্থ থাকতো। সে মুছাপুর ইউনিয়ন বারপাড়াস্থ বাগানবাড়ী এলাকার নাজির হোসেনের ছেলে।

এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..