শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-৬ শীতলক্ষ্যা নদী হতে পারে নৌ-পর্যটনের কেন্দ্র- ফয়সাল আলম চৌধুরী লামা উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা সিদ্ধিরগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি রাজু গ্রেফতার সোনারগাঁওয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আসামি গ্রেফতার রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচি বন্দরে হতাশাগ্রস্ত যুবকের আত্মহত্যা রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে বিশুদ্ধ পানি শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল রৌমারী সীমান্তে ৮ ভারতীয় ব্যক্তিকে পুশইনের চেষ্টায় বিজিবি-স্থানীয়দের রাতভর বাঁধায় পিছু হটলো বিএসএফ কুড়িগ্রামে সীমান্তে পুশ-ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

শীতলক্ষ্যা নদী হতে পারে নৌ-পর্যটনের কেন্দ্র- ফয়সাল আলম চৌধুরী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

প্রেস বিজ্ঞপ্তি: গত ৫ জুন শুক্রবার শীতলক্ষ্যার বুকে অনুষ্ঠিত হলো তারুণ্যের গনজাগরণ। শীতলক্ষ্যা নদীর মনোমুগ্ধকর পরিবেশে একদল তরুণের নেতৃত্বে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী ২০২৬। শীতলক্ষ্যা নদীর বুকে হৈহুলোরের খবর পেয়ে আমাদের প্রতিবেদক খবর সংগ্রহ করতে এসে পেয়ে যান নারায়ণগঞ্জের কৃতি সন্তান ফয়সাল আলম চৌধুরী রাজুর সাক্ষাৎ।

ফয়সাল আলম চৌধুরী নারায়ণগঞ্জের বেশ কয়েকটি দাতব্য ও সামাজিক সংগঠন এর কার্যক্রমের সাথে জড়িত। তিনি ২০০১-১০ইং সাল পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং এর দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সাল থেকে পঞ্চায়েত পরিষদের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বংশাল সোসাইটির জয়েন্ট সেক্রেটারি ও লেক রক্ষা কমিটির সদস্য। তাছাড়া নারায়ণগঞ্জ ডায়াবেটিস সমিতির তিনি আজীবন সদস্য। এছাড়াও কোহিনূর হামিদ মানবতার বাতিঘর নামে একটি দাতব্য সংগঠনের মাধ্যম তিনি দাতব্য কার্যক্রম পরিচালনা করেন।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার আগেই ১৯৯৯ সালে পোশাক শিল্প খাতে কর্মজীবন শুরু করেন এবং ২০১০ সালে তিনি পোশাক শিল্প খাতের কর্মজীবন শেষ করেন। কারন নদী-নালা, খাল-বিল, গাছপালা, আকাশ-বাতাস ঘুরে বেড়ানোই তার শখ। এই শখের টানেই তিনি ট্যূরিজম পেশায় নিজেকে ২০১১ সালে যুক্ত করেন। ইন্টারন্যাশনাল ওয়েডিং প্লানারস এন্ড ট্রাভেলস এজেন্ট এসোশিয়েশন এর চ্যার্টার প্রেসিডেন্ট হিসেবে ২০২১ সাল থেকে দায়িত্ব পালন করছেন। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্যূরিষ্ট গাইড এসোশিয়েশনস এর এরিয়া রিপেজেন্টেটিভ ২০২৩ সাল থেকে দায়িত্ব পালন করছেন। তিনি মিনিংফুল ট্যূরিজম এর অফিসিয়াল ট্রেইনার।

তার চিন্তা চেতনার খুঁজে ফিরেন নারায়ণগঞ্জকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলে বৈদেশিক মুদ্রা আয়ের রাস্তা তৈরি করা এবং সম্ভবনার।

হাজীগঞ্জ দূর্গ ও সোনাকান্দা দূর্গ সহ সকল প্রত্নতত্ত্ব সম্পদ রক্ষার জন্য সমাজের নেতৃস্থানীয়দের সাথে আলোচনা চালিয়েছেন, জানানোর চেষ্টা করেছেন এই অমূল্য সম্পদ ও সংস্কৃতি রক্ষা করার কথা। শুধু তাই নয় অবহেলিত বিবি মরিয়ম এর স্মৃতি রক্ষার আহবানও জানিয়ে ছিলেন তিনি।

ট্যূর অপারেটর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর নির্বাচন উপলক্ষে দেশের প্রায় দেড় শতাধিকেরও বেশি স্বনামধন্য ট্যূর অপারেটরদের পদচারণায় মুখরিত শীতলক্ষ্যার তীর। জানার চেষ্টা করলাম আয়োজন সম্পর্কে ফয়সাল রাজু জানালেন টোয়াব নির্বাচন ২০২৬-২৮ উপলক্ষে টোয়াবের সকল সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

এসময় নির্বাচনে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের নেতা ড. তাসলিম আমীন শোভন এর নেতৃত্বে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সকল অতিথিদের আমন্ত্রণ জানানো হয় এবং নির্বাচনে অংশগ্রহণকারী টোয়াব অগ্রগামী ঐক্যজোট এর প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

উৎসবমুখর ও প্রাণবন্ত এই আয়োজন টোয়াব সদস্যদের মিলনমেলায় পরিণত হয়। একে অপরের সাথে গল্প ও আড্ডায় মেতে উঠেন। অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যরা টোয়াবের অগ্রগামী ঐক্যজোটের প্রধান নেতা ড. তাসলিম আমীন শোভনকে সাধুবাদ জানান।

ফয়সাল রাজু বলেন, টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্রধান নেতা ড. তাসলিম আমীন শোভনের আহ্বানে আয়োজিত অনুষ্ঠানে সদস্যদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সাড়া তাদের আস্থা এবং পরিবর্তনের প্রত্যাশার বহিঃপ্রকাশ বলেই আমরা জোটের সদস্যরা মনে করি। আমরা নারায়ণগঞ্জকে নৌ পর্যটনের কেন্দ্রে নিয়ে আসার দ্বার প্রান্তে আছি। আমাদের এখন প্রয়োজন প্রতিদিন শীতলক্ষ্যা বাঁচাতে ও নিরাপদ রাখতে ভয়েজ রেইজ করা এবং সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করে তা ডিজিটাল সোস্যাল মিডিয়ায় প্রচারের উদ্যোগ নেওয়া। আমাদের এতো বড় একটা মিলন মেলা এক যুগে একবারই হয়। তবে আমাদের অভিভাবকদের উচিত সম্ভাবনাময় এই খাত নিয়ে চিন্তা ভাবনা শুরু করা। চায়না বিনিয়োগকারীদের এখানে আনার চেষ্টা করা।

ফয়সাল রাজু আরো বলেন, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিংগাপুর, দুবাই ও মিশরের নীলনদ কেন্দ্রিক নদী পর্যটন পর্যটকদের আগ্রহের কেন্দ্রে থাকলে বাংলাদেশ কেন থাকতে পারবে না? আমি বিশ্বাস করি আগামী দিন বিশ্ব নৌ পর্যটনে বাংলাদেশ নেতৃত্ব দিবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা বারবার উচ্চারণ করেন পরিবর্তন প্রয়োজন। এভাবে আমি তুমির ২০৩২ সাল পর্যন্ত কন্টাক্ট চলতে পারে না। অনেক বড় বড় পর্যটন ব্যক্তিত্ব তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করেছেন যে, ট্যূর অপারেটরদের এই সংগঠনটি তাদের লক্ষ্য ও আদর্শ থেকে দূরে সরে এসেছে। আধুনিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক টোয়াব গঠনের পক্ষে তাদের দৃঢ় অবস্থান তারা ব্যক্ত করেন।পরিবার কেন্দ্রিক একক নিয়ন্ত্রণ মুক্ত করার তাগিদ সকলেই সকল টোয়াব সদস্য অনুভব করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আসন্ন টোয়াব নির্বাচনে অংশগ্রহণকারী টোয়াব অগ্রগামী ঐক্যজোটের প্রার্থীদের আনুষ্ঠানিক পরিচিতি পর্ব।

এ সময় প্রার্থীরা তাঁদের শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা, ব্যবসায়িক পথচলা এবং দেশের পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করার প্রত্যয় তুলে ধরেন।পাশাপাশি নির্বাচিত হলে সদস্যদের কল্যাণ, সংগঠনের উন্নয়ন এবং পর্যটন খাতের অগ্রগতির লক্ষ্যে তাঁদের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি উপস্থাপন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..