রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ ঠাকুরগাঁওয়ে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা রূপগঞ্জ থানায় তিন পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা রূপগঞ্জ থানায় তিন পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ লামায় শিশু ধর্ষণের অভিযুক্ত ড্রাইভার গ্রেফতার বন্দরে যুবদল নেতার উদ্যোগে আবুল কাউসার আশার সুস্থতা কামনায় দোয়া রেললাইনে উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, চরম দুর্ভোগে কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ

রূপগঞ্জে এসকেএফের প্রীতি গোল্ডকাপ ফুটবল খেলায় স্টার ইলেভেনের জয়লাভ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ট্রান্সকম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল খেলায় লিজেন্ড স্কোয়াটকে ৫-৪ গোলে হারিয়ে স্টার ইলেভেন জয়লাভ করে।

২০ জুন শনিবার সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। ফুটবল খেলায় এসকেএফের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গঠিত স্টার ইলেভেন ও লিজেন্ড স্কোয়াট প্রথমে ১-১ গোলে ড্র করে। পরে ট্রাইবেকারে ৫-৪ গোলে লিজেন্ড স্কোয়াটকে হারিয়ে স্টার ইলেভেন জয়লাভ করে।

বিজয়ী দলের পক্ষে গোল করেন আলমগীর হোসেন, জাকির হোসেন, আমানত আলী, লিটন সরকার ও শামীম আহম্মেদ।

সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পুরষ্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন, স্টার ইলেভেনের সভাপতি আকরাম হোসেন। সভায় বক্তব্য রাখেন, মুড়াপাড়ার পাবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ মিয়া, সরকারি মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মজিদ, রূপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জুয়েল সরকার, ক্রীড়ানুরাগী আসাদুজ্জামান, মাহিদুল ইসলাম সুমন, আল-আমিন সরকার প্রমুখ।

পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের মধ্যে গোল্ডকাপ তুলে দেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..