সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৭১ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে রাজু (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। আটক রাজু নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম ওসমানের প্রাক্তন গাড়িচালক হিসেবে পরিচিত।

​রবিবার (২৬ জুলাই) রাতে ফতুল্লার শাহজাহান রোলিং মিল এলাকা থেকে তাকে মাদকসহ হাতেনাতে ধরে ফেলে ক্ষুব্ধ এলাকাবাসী।

​স্থানীয় সূত্র জানায়, রাজু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও মাদক সেবনের সাথে জড়িত ছিলেন। অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদকের সাথে সম্পৃক্ততার কারণেই বেশ কিছু দিন আগে তাকে চাকরিচ্যুত করেছিলেন সাবেক এমপি সেলিম ওসমান। চাকরি হারানোর পরও রাজু তার অবৈধ মাদকের কারবার চালিয়ে আসছিলেন।

​রবিবার রাতে শাহজাহান রোলিং মিল এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরার সময় এলাকাবাসী তাকে ঘিরে ফেলে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উত্তেজিত জনতা তাকে কিছুক্ষণ আটকে রেখে ফতুল্লা থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

তবে ​আটককৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ জানা যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..