সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

ধানি জমিতে পুকুর খনন ও মাটি কাটার অপরাধে দুজনের কারাদণ্ড

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল (উপরিভাগের মাটি) কাটা এবং ধানি জমির শ্রেণি পরিবর্তনের অপরাধে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটা প্রতিরোধে পুঠিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি এক্সকাভেটর পরিবহনের সুযোগ না থাকায় ঘটনাস্থলেই সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়।

অভিযানে আব্দুর রহিম (২৮), পিতা-আজাহার আলী, টাঙ্গাইলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা ও শাহাবুদ্দীন আহম্মেদ, পিতা-শাহজাহান আলী, রাতোয়াল, পুঠিয়া, রাজশাহীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে আরও একজন অপ্রাপ্তবয়স্ক থাকায় মোবাইল কোর্টে তার বিচার করা সম্ভব না হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে অবৈধ কাজে ব্যবহৃত ৬টি ব্যাটারি জব্দ করা হয়। পাশাপাশি অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুত করা ২৫০ লিটারের বেশি ডিজেল ধ্বংস করা হয়েছে।

পুঠিয়া উপজেলা ভূমি সহকারী কমিশনার শিবু দাস জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তন প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে থাকবে।

প্রশাসনের এ উদ্যোগে ফসলি জমি রক্ষা এবং কৃষিজমির অবৈধ ব্যবহার বন্ধে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..