বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে সন্ত্রাস বিরোধী মামলায় স্থানীয় মেম্বারসহ গ্রেপ্তার-২ প্রেসিডেন্ট পুলিশ পদক পিপিএম সেবা পেলেন- এসআই মনজুর রহমান রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ, তদন্তে দুদকের অভিযান আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন

বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না- মাজহারুল ইসলাম জোসেফ 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৬২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Oplus_131072

মনির হোসেন: ২৮ আগস্ট শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জ জেলার নগরীর টানবাজার থানা পুকুরপাড়স্থ বধির সংঘ (বাক ও শ্রাবন প্রতিবন্ধী) নারায়ণগঞ্জ এর নতুন অফিস কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বধির সংঘ নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব এড. আবুল কালাম আজাদ (এল.এল.বি) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক’র চেয়ারম্যান কেএম মাজহারুল ইসলাম জোসেফ।

প্রধান অতিথি বলেন, বধিররা হলো আল্লাহ প্রদত্ত সৃষ্টি। বধির হলেই বুদ্ধিপ্রতিবন্ধী হয়না। তারা কাজ করতে পারে। মানুষের কথা বোঝে। তারা চলতে ফিরতে পারে, কিন্তু সমাজের বোঝা নয়। একটি ঐক্য যদি সুসংগঠিত থাকে, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যায়, অবশ্যই সেটা অগ্রগতি লাভ করতে পারে। তাই আজ যে ঘর তোলা হয়েছে দোকান তোলা হয়েছে এটার অর্থ হচ্ছে আমরা শক্তিশালী ও সুসংগঠিত।

তিনি আরো বলেন, ইনশাআল্লাহ, আমরা যদি আমাদের এই ঐক্য বজায় রাখতে পারি তাহলে সামনের দিনগুলোতে সিটি কর্পোরেশন সহ অন্যান্য যে দপ্তরগুলো আছে তাদের সাথে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো। আমি আশা রাখি আমরা সকলেই এ সংগঠনের প্রতি খেয়াল রাখবো এবং তাদের পাশে দাঁড়িয়ে থাকবো।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব এড. আবুল কালাম আজাদ বলেন, নারায়ণগঞ্জ বধির সংঘ সংগঠনের সদস্যদের কল্যাণে কাজ করার জন্য আমাদের এই অফিস কার্যালয় নতুন ভাবে নির্মাণ করতে পেরে আমি সত্যিই আনন্দিত। কার্যালয় স্থাপনে যারা আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এ সংগঠনের সবাই একটি পরিবার হয়ে ঐক্যবন্ধ থেকে একে অপরের কল্যাণে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুর হক দিপু, সাংবাদিক দিল মোহাম্মদ দিলু, প্রভাতী সমাজ কল্যাণ সংসদ’র সাধারণ সম্পাদক মো. ইকবাল সোবহান এপোলো, জনসেবা সামাজিক সংগঠন’র প্রতিষ্ঠাতা সভাপতি মো. পারভেজ আলম, সন্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা’র সহ সভাপতি মনিরুল ইসলাম সিদ্দিকী।

এ সময় নারায়ণগঞ্জ মুখ ও বধির সংঘ সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মাহমুদুর রহমান, সহ সভাপতি মো. আবু সাঈদ কাদেরী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মো. সোহেল ইমাম, পাঠাগার সম্পাদক মোল্লা রাশেদ নবী সৈকত, কর্যকরি সদস্য আলী আহম্মেদ,শাকিল হোসেন, মো. পলাশ মিয়া, মো. সফি উদ্দিন, মো. তাহমিদ, লিলি, রোজিনা, সেকান্দার আলী, প্রদীপ কুমার দাস প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..