ষ্টাফ রিপোর্টার: নারায়নগঞ্জ জেলা সোনারগাঁ থানার, কাঁচপুর ইউনিয়নের উত্তর সেনপাড়া এলাকার মৃত লালু মিয়ার ছেলে মো. নুরুল হক (৫২) বাদী হয়ে ৩ জনকে নামিয় ও ৪/৫ জনকে অজ্ঞাত করে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার একই এলাকার ১। নিজাম (৩০), ২। বাদল (৩২), ৩। রাশেদ (৪০), সর্বপিতা-মৃত আব্দুর রব, সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন উক্ত বিবাদীদের সহিত দীর্ঘদিন যাবত আমাদের বাড়ির জায়গা নিয়া বিরোধ চলিয়া আসিতেছে। বিরোধের জের ধরিয়া বিবাদীরা আমাদের নানা ভাবে অত্যাচার মারধরসহ খুন জখমের হুমকি প্রদান করিয়া আসিতেছে। আমার বাড়ির উপর দিয়ে জোর করে বিদ্যুতের তার নিয়ে যায় এবং জোর করে আমাদের জায়গা ড্রেন তৈরী করে। এ বিষয়ে আমরা কিছু বললেই বিবাদীরা আমাদের অত্যাচার মারধর শুরু করে। ৫ সেপ্টেম্বর দুপুর অনুমান ২ টার সময় উক্ত বিবাদীরা তাদের ৩ তলার ছাদের উপর থেকে বড় বড় ইট, বড় বড় পাথর আমার বাড়ির টিনের চালের উপর ফেলে আমার বাড়ির ১০ টি রুমের সম্পূর্ন টিনের ছাউনী ভেঙ্গে ফেলে। যার অনুমান মুল্য ১২,০০০০০/- টাকার ক্ষতি সাধন করে। তাহারা হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে আমার মাথায় ডিল মারিলে ততক্ষণে আমি সরে গেলে উক্ত ঢিল আমার পিঠে লেগে গুরুতর জখম হয়। আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন আমাকে বিভিন্ন ভয়ভীতিসহ যদি কোন মামলা মোকদ্দমা করি তাহলে আমাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ আমাদের প্রান নাশের হুমকি প্রদান করে।
আপনার মন্তব্য প্রদান করুন...