কবির হোসেন : মানুষ মাত্রই ভুল করে। কেউ পাপে ডুবে থাকে বছরের পর বছর, আবার আল্লাহর রহমতের একটি মুহূর্ত তার পুরো জীবনকে বদলে দিতে পারে। ইসলাম আমাদের শেখায়, যত বড় পাপীই হোক না কেন, যদি সে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে, তবে তার রহমতের দরজা কখনো বন্ধ হয় না।
খুলনা নিউ মার্কেট এলাকার মৃত- আশ্রাফ আলীর ছেলে মো. জাহাঙ্গীর হোসেন, বর্তমানে তিনি বন্দর রূপালী আবাসিক এলাকায় ওয়াসা গলি আলিনুর মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
তিনি বেঙ্গল গ্রুপে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। আজ ২০ সেপ্টেম্বর রবিবার মদনগঞ্জ এমএন ঘোষাল রোড স্থিত নূরনবী জামে মসজিদে জামায়াতে এশার নামাজে তৃতীয় রাকাতের সিজদারত অবস্থায় রাত ৮ টা ১০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় মুসল্লী এবং উক্ত মসজিদের পঞ্চায়েত কমিটির ব্যাপক অনুসন্ধানের পর তাহার ঠিকানা পেয়ে তার আত্মীয়-স্বজন এবং পুত্রকে খবর দিলে তাহারা এসে লাশের পরিচয় সনাক্ত করে নিয়ে যান।
এ সময় তার বেঙ্গল গ্রুপের সহ পাটিগণ ও রুপালিআবাসিক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...