মনির হোসেন: ধামগড় ইউনিয়ন সেনেরবাড়ী পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে ৭ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক মো. সায়েম’র সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন, ধামগড় ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার হাফেজ মো. আয়ুব।
প্রধান অতিথি বলেন, খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে। যাহারা খেলাধুলা করে তাহারা কখনো বিপথগামী হয় না। মাদক একটি সামাজিক ব্যাধি। ব্যক্তির জীবন ধ্বংস করার পাশাপাশি পরিবার এবং সমাজসহ দেশের ভবিষ্যত হুমকির মুখে ফেলে। মাদকমুক্ত সমাজ বিনির্মানে যুবক ও তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। খেলা হবে বন্ধুত্বের জন্য, খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক মো. মতিন মেম্বার, ডা. সজিব হোসেন, এড. এসহাক মিয়া, নূর উদ্দিন।
মো. শুক্কুর মাহমুদ ও মো. হাকিমের আয়োজনে উক্ত ফাইনাল খেলায় ফানুস জিরো নাইন ক্লাব ও সেনের বাড়ি জুনিয়র ক্লাবের মধ্যকার খেলায় ফানুস জিরো নাইন ক্লাব ২-১ গোলে সেনের বাড়ি জুনিয়র ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আপনার মন্তব্য প্রদান করুন...